
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: গুরুতর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি পুনরায় দায়িত্বে যোগদান করেন। গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি কর্মস্থলে ফেরেন। ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...
অনলাইন ডেস্ক হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিব্বতে নিহত হয়েছেন পাঁচজন। স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিক মিলিয়ে এখনো সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশনের (আইএফআরসি) তথ্য অনুযায়ী, দুর্যোগে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্...
এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উন্নয়নে ১৫ লাখ টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ-এর উদ্যোগে এ অনুদান বরাদ্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকাশিত সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর...
আজিজুর রহমান, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভোটাররা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের অভিযোগ, ৫ নম্বর ওয়ার্ডের অধি...
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল ও চলাচলে প্রতিবন্ধকতার শিকার ২০ জনের মধ্যে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ৩৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্...
নিজস্ব প্রতিবেদক ভারতের বিহারে গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এ অনুরোধ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরী বলেন, গঙ্গার পানি ক্রমেই বাড়ছে এ...
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকের মালিকের বিরুদ্ধে এক ডিপ্লোমাধারী নার্সকে গালিগালাজ, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের স্বজনদের বিভিন্ন ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে চাপ দেওয়া এবং নার্সদের মাধ্যমে রোগী সংগ্রহেরও অভিযোগ করেছেন ওই ক্লিনিকের...
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠনের অংশ হিসেবে নতুন করে ৬টি কর ও আপীল অঞ্চলের কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কর-২ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এনবিআরের আয়কর অনুবিভাগের আওতায় পূর্বে মঞ্...
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয় বর্তমানে...
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খরনা খালের আজিমপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় ক্ষতিগ্রস্...
মো: আমিনুল ইসলাম সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪০টি জেলা শাখাকে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সদস্যদের তথ্য হালনাগাদ ও সদস্যপদ নিশ্চিত করতে অনলাইন ফরম চা...
ঢাকা প্রেস স্বনামধন্য কর পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনকাম ট্যাক্স বিডি’ গ্রাহকদের আরও উন্নত ও সহজসেবা নিশ্চিত করতে তাদের প্রধান কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। প্রতিষ্ঠানটির নতুন সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে রাজধানীর পল্টনে অবস্থিত ১৭৭ মাহাতাব সেন্টারের ৩য় তলায় (হোটেল ৭১-এর সংলগ্ন ভবন)। বিজয়নগরের সুবিধাজনক স্থানে কার্যালয়টি স্থানান্তর...
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মাদক ব্যবসা, সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ। মাদকসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে থানার সামনে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’। পরিচয় প্রকাশের ঝুঁকি ছাড়াই মাদক সংশ্লিষ্টদের তথ্য জানানোর সুযোগ থাকায় পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসে...
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়...
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর পটিয়া উপজেলা মডেল মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্...
এন এ মুরাদ, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের সম্বোধনের বিষয়ে একটি লিখিত নির্দেশনা টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, “কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।” এ নির্দেশনা ঘিরে রোগী ও স্বজনদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন...
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন নেতৃত্ব নির্ধারণকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে শেষ মুহূর্তের আলোচনা ও যাচাই-বাছাই। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষ...
স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের সংশ্লিষ্টতায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বালুম...