বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সেনাবাহিনীর অভিযানে কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেপ্তার

সেনাবাহিনীর অভিযানে কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার আদর্শ সদরে মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার (কবির শিকদার) গ্রেপ্তার হয়েছেন সেনাবাহিনীর অভিযানে।

 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের একটি দল কুমিল্লা নগরীর সার্কিট হাউস সংলগ্ন তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং নিষিদ্ধ কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সম্প্রতি, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন এবং ১৮ জানুয়ারি ঘোষিত হরতাল সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।