বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-


ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়েছে 'আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা' বার্তা।

 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। ঘটনাটির পরপরই স্থানীয় ছাত্র-জনতা একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
 

স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মসজিদের ডিজিটাল স্ক্রিনে নিয়মিত নামাজের সময়সূচির পরিবর্তে 'আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা' লেখা দেখা যায়। এই বার্তা দেখতে পেয়ে স্থানীয় রাজনৈতিক কর্মী ও ছাত্র-জনতা ঘটনাস্থলে জড়ো হয়।
 

ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করা হয়েছে।
 

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যাই। আওয়ামী লীগের সমর্থকরা এখনও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে মেনে নেবে না।’
 

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, 'পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তি রক্ষায় বদ্ধপরিকর।'