মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট কর্তৃক সাজা বাড়িয়ে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা করা হবে।
 

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন।
 

এর আগে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে তার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার রায় দেন। ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। পরে, ১১ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর এবং সাজা স্থগিতের আদেশ দেন। এর ধারাবাহিকতায় খালেদা জিয়া পৃথক আপিল করেন।
 

একই মামলায় সাজা বহাল রাখার বিরুদ্ধে খালেদা জিয়া ছাড়াও কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ আপিল করেন। আপিলের শুনানি শুরু হয় গত ৭ জানুয়ারি। তৃতীয় দিনে, ৯ জানুয়ারি, শুনানি শেষে ১৪ জানুয়ারি রায়ের দিন ধার্য করা হয়।
 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তার সঙ্গে আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
 

পরবর্তীতে, ২৮ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে হাইকোর্ট সাজা বৃদ্ধির রুল জারি করেন। এ রুলের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
 

তবে, ২০২৫ সালের ৫ আগস্ট গণআন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। তবে, খালেদা জিয়া জানান, তিনি অপরাধ করেননি এবং ক্ষমাও চাননি। তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার নির্দোষিতা প্রমাণ করবেন।
 

এই মামলায় খালেদা জিয়ার আইনি লড়াই এখনও চলমান।