বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন, তাদের শাস্তির মুখোমুখি করা হবে’

‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন, তাদের শাস্তির মুখোমুখি করা হবে’

ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। একই সঙ্গে অতীতে নির্বাচনী অপরাধে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ খান মিলনায়তনে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
 

কমিশন প্রধান বলেন, “গত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য আইনে ২ থেকে ৭ বছরের শাস্তির বিধান রয়েছে। কিন্তু, সেসব শাস্তি কার্যকর হয়নি।”
 

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার, কিন্তু কেউ হয়তো তা ভুলে গেছেন, আবার কেউ বলছেন, সংস্কার পরে হলেও হবে। আমাদের মনে রাখতে হবে যে, স্বৈরাচার যাতে ফিরে না আসে, সে জন্য সংস্কারের প্রয়োজন।”
 

বদিউল আলম বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না যে, আমাদের অন্যতম দাবি ছিল গভীর সংস্কার। তাই এই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। গণমাধ্যম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যেসব সংস্কারের বিষয়ে আলোচনা করছি, প্রথমে আমাদের নিজেকে পরিষ্কার করতে হবে, এরপর জনগণকে বোঝাতে হবে।”
 

তিনি বলেন, “অন্যদিকে, বৈষম্যের অবসানও আমাদের অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল। আমাদের সমাজে বৈষম্য দিন দিন বেড়ে চলেছে, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্য দূর করতে হবে, এবং যারা মানবতাবিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ ও অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।”
 

এ সময়, তিনি প্রধান উপদেষ্টার কাছে কিছু মতামত জমা দেওয়ার কথা জানান। তিনি বলেন, “আমরা বলেছি, আগামী নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করা হবে না এবং ইভিএম সংক্রান্ত অপরাধের বিষয়ে তদন্ত করা উচিত। এছাড়া, আগামী নির্বাচনে ভোটবর্জনের বিধান অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।”