মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিমান তল্লাশিতে বোমার হুমকি মিথ্যা প্রমাণিত

বিমান তল্লাশিতে বোমার হুমকি মিথ্যা প্রমাণিত

ঢাকা প্রেস নিউজ

 

ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমার হুমকির পর চালানো তল্লাশিতে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
 

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, "সম্পূর্ণ বিমান এবং যাত্রীদের সব ব্যাগেজ পরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। তল্লাশি সম্পন্ন হয়েছে। হুমকি ও তল্লাশির বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে।"
 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, "আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী, তা আজ প্রমাণিত হয়েছে। আমাদের প্রতিটি সদস্য সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।"
 

তিনি আরও বলেন, "এ ধরনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিই। যদিও কিছু পাওয়া যায়নি, আমরা প্রতিটি তথ্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি। নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করি।"
 

উল্লেখ্য, এদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সতর্কতা জারি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।