বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি :-

 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে ৯৬টি পরিবারের মাঝে বিনামূল্যে টিউবয়েল বিতরণ করা হয়েছে।

 

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান।

 

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল — ছবি ২

 

বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান-এর বাস্তবায়নে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এবং সাহাপাড়া ইউনিয়নে বসবাসরত গরীব, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পানি প্রাপ্তির টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শ্যালো টিউবয়েল স্থাপন করা প্রকল্প-২৪ বাংলাদেশের আওতায় ৯৬টি পরিবারের মাঝে ৯৬টি টিউবওয়েল এর মালামাল বিতরণ করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান এবং বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং গ্লোবাল ওয়ান এর বাংলাদেশ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হেড অফ প্রোগ্রাম রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্লোবাল ওয়ানের প্রকল্প অফিসার মোস্তাফিজুর রহমান।