মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে

ঢাকা প্রেস নিউজ

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) হ্যাক করেছে একটি প্রতারক চক্র। এই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে।
 

এ বিষয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে


 

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, "পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হওয়ার পর অসাধু চক্রটি এটি ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে। সবাইকে সতর্ক থাকার এবং কোনোভাবেই এই ধরনের বার্তায় সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ যেন প্রতারণার শিকার না হন, এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হচ্ছে।"
 

বিমান কর্তৃপক্ষ সবাইকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড এড়ানোর আহ্বান জানিয়েছে।