বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সীমান্তে লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চের ঘোষণা: সারজিস আলম

সীমান্তে লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চের ঘোষণা: সারজিস আলম

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম):-
 

সীমান্তে আর কোনো লাশ ঝুলে থাকলে কাঁটাতার লক্ষ্য করে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে ‘মার্চ ফর ফেলানী’র যাত্রা শুরুর আগে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
 

সারজিস আলম বলেন, "আর যদি আমার কোনো ভাই বা বোন সীমান্তে কাঁটাতারের তারে লাশ হয়ে ঝুলে থাকে, তাহলে কাঁটাতার লক্ষ্য করে লং মার্চ করা হবে। সেই মার্চ কাঁটাতার ভেদ করে যত দূর সম্ভব অগ্রসর হবে।"
 

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। সীমান্তে যারা প্রাণ হারিয়েছেন, তাদের ন্যায্য বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।"
 

সারজিস আরও উল্লেখ করেন, "ছাত্র-জনতা যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ দিয়েছে, তারা কোনোভাবেই নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, যদি তারা দেশের স্বার্থ উপেক্ষা করে অন্য কোনো রাষ্ট্রের দালালিতে লিপ্ত হয়, তাদের পরিণতি হবে নির্মম।"
 

তিনি বলেন, গত ৫৩ বছরে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অবস্থানের ফলে ২০২৪ সালে এর মোক্ষম জবাব দেওয়া হয়েছে।


ফেলানী হত্যাসহ সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন, এবং কুড়িগ্রামের চরের মানুষের জীবনমান উন্নয়নে নদী সংস্কার—এই ৫ দফা দাবি তুলে ধরেন সারজিস আলম।


সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের কলেজ মোড় থেকে লং মার্চ শুরু হয়। এটি শেষ হবে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে, যেখানে শহীদ ফেলানীর বাড়ি।
 

লং মার্চে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান, সমন্বয়ক রকিব মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এছাড়া ফেলানীর বাবা নুর ইসলামও লং মার্চে অংশ নেন।
 

লং মার্চ শেষে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।