বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

মাঠ প্রশাসনই প্রকৃত সরকার: প্রধান উপদেষ্টা

মাঠ প্রশাসনই প্রকৃত সরকার: প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, "মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।"
 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, "২০২৪ সালের অভ্যুত্থানের লক্ষ্য সামনে রেখে কাজ করতে হবে। জনগণ যেন সরকারের কার্যক্রমে পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখতে পায়।"
 

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করছে। তাই মাঠ পর্যায়ের প্রশাসনকে বিভিন্ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে।
 

ড. ইউনূস পুলিশ প্রশাসনে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনার কথা বলেন।
 

এছাড়া, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা।
 

মতবিনিময় সভায় ঢাকাসহ দেশের সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।