রাজনীতি — পাতা ১৫
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারদের বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিন। বৈঠকে উপ...
গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন যুবলীগের সাবেক নেতা মুকুল খন্দকার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। সোমবার রাতে ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন। অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে তাকে দলে...
আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান
নিউজ ডেস্ক-চট্টগ্রাম: নগরীর ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ ডিসেম্বর, সোমবার রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াতে ইসলামীর নেতা হাজী মুজিবুল হক বকুল। সঞ্চালনা করেন বি.এম. সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস। বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্...
গণঅভ্যুত্থানের ফসল নিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান ছাত্র ও সাধারণ জনগণের মিলিত প্রচেষ্টায় সফল হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্রনেতাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ, তারা সরাসরি রাজপথে ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের ফল নেওয়ার ক্ষেত্রে বিএনপি-জামায়াত এগিয়ে এসেছে। নাহিদ আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতিতেও তারা...
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা ব্যক্তির মন্তব্য ব্যবহার করে চিকিৎসা সংক্রান্ত কোনো সংবাদ প্রচার বা প্রকাশ করা যাবে না। সোমবার বিএনপির মিডি...
খালেদা জিয়ার অসুস্থতার কারণে ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত: রিজভী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পূর্ব ঘোষণা করা ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ স্থগিত করা হয়েছে। রোববার নয়াপল্টনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ...
“তাফালিং ও চাঁদাবাজদের আর জায়গা নেই”— ইউছুফ সোহেল
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. ইউছুফ সোহেলকে সমর্থন জানিয়ে অনুষ্ঠিত হলো “মার্চ ফর ইউছুফ সোহেল” কর্মসূচি। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে মুরাদনগর ডি.আর. হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। ব...
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো:শফিকুল ইসলাম, চারঘাট, রাজশাহী: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর চারঘাটে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সঞ্চালনায় দো...
মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন অভ্যুত্থান সম্ভাবনা: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় এমন একটি বৈষম্যমূলক কাঠামো প্রতিষ্ঠা করেছিল, যেখানে ক্ষমতা ছিল মূলত মাফিয়া ও লুটেরা গোষ্ঠীর হাতে। এর ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে উপেক্ষিত হয়েছে। সময়ের সঙ্গে জনসাধারণের মধ্যে সহযোগিতা ও ঐক্য বৃদ...
জামালপুরে জামায়াতের ১৫ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি ইউনিয়নের খাঁনবাড়ী এলাকার দলীয় কার্যালয়ে ইসলামপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন। পরে তাদের ফু...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেলান্দহে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মেলান্দহ উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে হাজরাবাড়ী পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগ...
চট্টগ্রামে নেত্রকোনা -৩ এর প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে মতবিনিময় সভায় জনতার ঢল
হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ রিং রোড এলাকায় নেত্রকোনা-কেন্দুয়া, আটপাড়া বাসিন্দা বিএনপি সমর্থক গোষ্ঠীর আয়োজিত ধানের শীষ প্রতীকের পক্ষে মত বিনিময় সভায় নেত্রকোনা -৩ এর প্রার্থী রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খ...
কুড়িগ্রামের চিলমারীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা বিএনপির বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আ...
মাদারগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- শুক্রবার (২৮ নভেম্বর ২৫) সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার অস্থায়ী কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপত...
মাদারগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী বাবুলের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরে মাদারগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে ধানের শীষ ও মেলান্দহ - মাদারগঞ্জ জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বি...
কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে উঠে আসছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি বর্তমানে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনিরুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের সাবেক মেম্বার। বৃহস্পতিবার (২৭ নভেম্ব...
কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।...
জামায়াতের প্রার্থিতা নিয়ে কৃষ্ণ নন্দীর মন্তব্য: ‘দল মোটামুটি নিশ্চিত করেছে, প্রস্তুতি নিচ্ছি’
খুলনা-১ আসনে (বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা) জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এলাকাজুড়ে তাঁর প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা চলছে। কৃষ্ণ নন্দী প্রথম আলোকে জানিয়েছেন, দল থেকে ইতিবাচক সংকেত প...






























