সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:শফিকুল ইসলাম, চারঘাট, রাজশাহী:


 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর চারঘাটে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সঞ্চালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক আহ্বায়ক জেলা যুবদল এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পasha। এসময় আরও উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আকছেদ আলী, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, ছাত্রদলের সদস্য সচিব শামীম সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী।
 

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। এসময় চারঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়।