সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেলান্দহে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেলান্দহে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মেলান্দহ উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে হাজরাবাড়ী পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে হাজরাবাড়ী গার্লস স্কুল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
 

সমাবেশের উদ্বোধন করেন হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
সঞ্চালনা করেন হাজরাবাড়ী পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক লাকী আক্তার।
সভাপতিত্ব করেন পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জামালপুর-৩ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান বক্তা ছিলেন হাজরাবাড়ী গৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ তালাত মাহমুদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, সভাপতি, পৌর বিএনপি

  • মুহাম্মদ মঞ্জুরুল করিম মঞ্জু, সাধারণ সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপি

  • আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, মেলান্দহ উপজেলা বিএনপি

  • আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, সহ-সভাপতি, মেলান্দহ উপজেলা বিএনপি

  • আলহাজ্ব মোঃ নূরল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, মেলান্দহ উপজেলা বিএনপি

  • মোঃ শামছুজ্জামান সুরুজ বেপারী, সিনিয়র সহ-সভাপতি, হাজরাবাড়ী পৌর বিএনপি

  • মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী শিউলি আক্তার

  • মোঃ জিয়াউল রহমান জিয়া, কোষাধ্যক্ষ, হাজরাবাড়ী পৌর বিএনপি

  • গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক, হাজরাবাড়ী পৌর বিএনপি

  • মোঃ রফিকুল ইসলাম, সদস্য, হাজরাবাড়ী পৌর বিএনপি
    এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

     

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন:

  • মোঃ মুসলেম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হাজরাবাড়ী পৌর বিএনপি

  • মোঃ আনিছুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক, হাজরাবাড়ী পৌর বিএনপি
     

সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।