সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামের চিলমারীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুড়িগ্রামের চিলমারীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা বিএনপির বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
 

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
 

প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়া নেতারা হলেন—চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী এবং সদস্য মো. আব্দুল মতিন শিরিন। তবে তাদের কমিটির পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
 

এর আগে, দলীয় নির্দেশনা অমান্য করা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং এক যুবদল নেতার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে গত ৪ জুলাই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। প্রায় সাড়ে চার মাস পর তাদের পুনরায় দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিএনপি।

 

কুড়িগ্রামের চিলমারীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


 

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

 

কুড়িগ্রামের চিলমারীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার — ছবি ২


 

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। এখন তারা দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন।”