সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
 

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ এবং ২০ হাজার ১০৯ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব—৫১ হাজার ৫৭২ জন। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮, কাতারে ১৩ হাজার ৮৯, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০, কানাডায় ৯ হাজার ২৬৯, ওমানে ৮ হাজার ৭০৭, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৩, ইতালিতে ৭ হাজার ৬০৭ এবং জাপানে ৬ হাজার ৯৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
 

ইসির বার্তায় জানানো হয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোটের জন্য ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্য ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
 

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় প্রবাসীদের অবস্থান দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। ঠিকানা সঠিক না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
 

প্রবাসীদের সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করা যাচ্ছে।
 

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
 

নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।