সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু-গণভোটসহ পাঁচ দফা দাবিতে নেতাদের বক্তব্য

সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু-গণভোটসহ পাঁচ দফা দাবিতে নেতাদের বক্তব্য

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমমনা আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশ আজ শনিবার দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই স্থানীয় নেতারা বক্তব্য উপস্থাপন করেন।
 

সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা বেলা দুইটার দিকে। খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
 

ইতোমধ্যে ইসলামী আন্দোলনের আমিরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সকালে সিলেটে পৌঁছেছেন। সমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
 

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “সমাবেশে সমমনা আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সিলেট বিভাগের প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।”