সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে ৮ দলীয় ইসলামী জোটের সমাবেশে: মিছিলসহ অংশগ্রহণ ইপিজেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের

চট্টগ্রামে ৮ দলীয় ইসলামী জোটের সমাবেশে: মিছিলসহ অংশগ্রহণ ইপিজেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের

ডেস্ক নিউজ:


 

চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গতকাল শুক্রবার দুপুরে ৮ দলীয় ইসলামী জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দেন ইপিজেড থানাধীন বাংলাদেশ ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

 

চট্টগ্রামে ৮ দলীয় ইসলামী জোটের সমাবেশে: মিছিলসহ অংশগ্রহণ ইপিজেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের


 

সকাল ১১টায় বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে কয়েকটি বাসের বহরসহ মিছিলটি সমাবেশস্থলের উদ্দেশে রওনা হয়। সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে শত শত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী এতে অংশ নেন।

 

চট্টগ্রামে ৮ দলীয় ইসলামী জোটের সমাবেশে: মিছিলসহ অংশগ্রহণ ইপিজেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের — ছবি ২


 

মিছিলে উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি হোসাইন মাহমুদ,
সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর আশিকী,
ওয়ার্ড দায়িত্বশীল নেতা মোঃ হারুন, মোঃ নুরুল হক খান, মোহাম্মদ জোবায়ের হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

 

মিছিল জুড়ে ধ্বনিত হয় নানা স্লোগান—
“দেশবাসী এক জোট, এবার দেবো দাঁড়ি পাল্লায় ভোট”,
“সামনে আসছে নতুন দিন—বদলে যাওয়ার প্রথম ভোট”,
“লুটেরা-ফ্যাসিস্ট সরকারের প্রতিরোধে ঐক্যবদ্ধ হও”,
“ফ্যাসিস্ট ধরো—জেলে ভরো”
—ইত্যাদি স্লোগান তরুণ প্রজন্মের কাছে ইসলামী জোটের নতুন বার্তা হিসেবে উঠে আসে।

 

নেতৃবৃন্দ আগামী নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল আলমকে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

মিছিলটি বন্দরটিলা থেকে যাত্রা শুরু করে বাসযোগে বি.আর.টি.সি মোড়ে নামে এবং সেখান থেকে পায়ে হেঁটে লালদীঘি ময়দানে গিয়ে প্রধান সমাবেশে মিলিত হয়।