সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণঅভ্যুত্থানের ফসল নিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ

গণঅভ্যুত্থানের ফসল নিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান ছাত্র ও সাধারণ জনগণের মিলিত প্রচেষ্টায় সফল হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্রনেতাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ, তারা সরাসরি রাজপথে ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের ফল নেওয়ার ক্ষেত্রে বিএনপি-জামায়াত এগিয়ে এসেছে। নাহিদ আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতিতেও তারা সেই ধরনের বন্দোবস্ত তৈরি করছে।
 

সোমবার (১ ডিসেম্বর) এনসিপি বাংলামোটর কার্যালয়ে আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

নাহিদ বলেন, “এনসিপি গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত একটি রাজনৈতিক দল। আমরা কখনও বলিনি যে গণঅভ্যুত্থান এনসিপির। যদিও অনেকেই এমন অভিযোগ করে থাকেন। শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়া, কারাবন্দী প্রবাসীদের দীর্ঘদিন ধরে রাস্তায় সংগ্রাম—সবক্ষেত্রেই বলা হতো, এটি এনসিপির দায়িত্ব।”
 

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যেই সংস্কার যাত্রা শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। এক দল প্রকাশ্যে, আর অন্য দল গোপনে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।”
 

কারাবন্দী প্রবাসীদের বিষয়ে নাহিদ বলেন, “তাদের মুক্তির ব্যবস্থা অনেক আগে করা উচিত ছিল। পরিবারগুলো কষ্ট ভোগ করেছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের সত্যিকারের যোদ্ধা। তাদের মর্যাদা নিশ্চিত করা সকলের দায়িত্ব।”
 

সরকার পতন না হলে তারা কখনো মুক্তি পেত না উল্লেখ করে নাহিদ বলেন, “নিশ্চিত ঝুঁকি জেনেও তারা রাজপথে নেমেছিল। তাদের অবদান সারাজীবন মনে রাখব। সরকারের কাছে আবেদন থাকবে, তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
 

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নাহিদ বলেন, “তিনি প্রচণ্ডভাবে অসুস্থ। বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি স্মরণ রাখবে। আশা করি, তিনি আমাদের মধ্যে আরও অনেকদিন বেঁচে থাকবেন।”