সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী বাবুলের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী বাবুলের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:

 


জামালপুরে মাদারগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে ধানের শীষ ও মেলান্দহ - মাদারগঞ্জ জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বালীজুড়ী এফ এম হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ে থেকে গণ মিছিল টি বের হয়ে বালীজুড়ী বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।


মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায়, 


 বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,  এমপি প্রার্থীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী হিরা, উপজেলা বিএনপির সিনিয়র  সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হারুন, মেলান্দহ উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা জাকারিয়া আহম্মেদ জুয়েল সহ উপজেলা,পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।