সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন রাজনৈতিক জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলাম

তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করে।
 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “সিটের লোভ দেখিয়ে অনেককে বিভিন্ন জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করি। এটি শুধুই নির্বাচনি নয়, রাজনৈতিক জোটও। আমরা একসঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনা করব।”
 

তিনি আরও জানান, “তারুণ্যের উত্থান ঘটেছে এবং জনগণ আমাদের সঙ্গে থাকবে। পুরনো দলগুলোর সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় কিছু ভুল হয়েছে। এখন আমরা নতুনদের সঙ্গে কাজ করব, ক্রমান্বয়ে নতুন দলগুলো জোটে যুক্ত হবে।”
 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আর আমরা সেই যাত্রা শুরু করছি। প্রাথমিকভাবে তিনটি দল হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছে। পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ দমন করা যায়নি। প্রথাগত দলগুলো লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ প্রতিহত করা যায়নি।”
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।