সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান

কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান

অনলাইন ডেস্ক:

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে উঠে আসছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি বর্তমানে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনিরুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের সাবেক মেম্বার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা–৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ওই আসনে দলীয় অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই হচ্ছেন দলের একমাত্র সম্ভাব্য প্রার্থী।

 

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যিনি মুরাদনগরের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন।
একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।

 

মুরাদনগর আসনে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত হলেও এখনও এনসিপি থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।