সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি


 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই কমিটি ঘোষণা করা হয়, যার মধ্যে ২১ জন সদস্য রয়েছেন।
 

কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
 

জানা গেছে, সোমবার রাতের এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। সভার সভাপতিত্ব করেন পীড়ারবাড়ী গ্রামের সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার। প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
 

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা-কর্মীরা পলাতক রয়েছেন। এ পরিস্থিতিতে জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াত, বিএনপি ও অন্যান্য দলগুলো সক্রিয় হয়েছে।