সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান

আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান

নিউজ ডেস্ক-চট্টগ্রাম:


 

নগরীর ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ ডিসেম্বর, সোমবার রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াতে ইসলামীর নেতা হাজী মুজিবুল হক বকুল। সঞ্চালনা করেন বি.এম. সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস।
 

বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি। আরও বক্তব্য দেন জামায়াত নেতা মোঃ মোজাম্মেল হক, কাউন্সিলর প্রার্থী ও শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদ, সমাজসেবক ও হোমিও চিকিৎসক ক্বারী ডা. মোঃ আব্দুল বারী এবং হোমিও চিকিৎসক ডা. আহসান হাবীব।

 

আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান — ছবি ২


 

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জিয়া, মোঃ মাহাবুব আলম হুজুরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর পরিচ্ছন্ন ও মূল্যবোধনির্ভর রাজনীতি এখনো অনুসরণীয়। সততা, নীতি এবং সেবাধর্মী রাজনীতি চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।
 

তারা অভিযোগ তুলে বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের ইসলামী জোটের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 

বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার দাঁড়িপাল্লায় ভরসা রাখুন—আলহাজ্ব শফিউল আলমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।