সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন যুবলীগের সাবেক নেতা মুকুল খন্দকার

গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন যুবলীগের সাবেক নেতা মুকুল খন্দকার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। সোমবার রাতে ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন।
 

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

যুবদলে যোগ দিয়ে মুকুল খন্দকার বলেন, “দীর্ঘদিন আমি রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত মূল্যবোধের সামঞ্জস্য না থাকায় যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সকল পদ–পদবি থেকে অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করছি এবং তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।”