সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ

কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ



 

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, বিএনপি নেতা মতলেবুর রহমান, জাহিদ হোসেন, আতাউর রহমান, মশিউর রহমানসহ অন্যান্য বক্তারা।
 

বক্তারা বলেন, “আব্দুল খালেক শুধু একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। বিএনপির প্রতিকূল সময়ে তিনিই তৃণমূল সংগঠনকে ধরে রেখেছেন।”
 

তারা আরও দাবি করেন, “ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দেওয়া মানে জনগণের রায়কে অস্বীকার করা।”
 

বক্তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি অবিলম্বে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।
 

পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি বিক্ষোভ র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।