সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা ব্যক্তির মন্তব্য ব্যবহার করে চিকিৎসা সংক্রান্ত কোনো সংবাদ প্রচার বা প্রকাশ করা যাবে না।
 

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কেবলমাত্র তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্যকেই আনুষ্ঠানিক বিবেচনা করা হবে। অন্য কোনো সূত্রের তথ্য বা মন্তব্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে।”


👉 সংবাদ প্রচারে যথাযথ সতর্কতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দলটি।