বাংলাদেশ — পাতা ৫১৪
দ্রুততম সময়ে নামজারী দিয়ে জেলায় প্রথম আড়াইহাজার উপজেলা
আড়াইহাজারে নামজারীতে কমেছে দীর্ঘসূত্রিতা। দ্রুততম সময়ে নামজারী দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রথম হয়েছে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ভুমি অফিস। জানা গেছে, মাত্র ১১ দিনে নামজারী হচ্ছে। হতবাক হয়েছেন সেবা গ্রহীতারা। ভূমি সেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে আড়াইহাজার উপজেলায়। ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্ত...
আজ গরম কেমন পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর
বৈশাখের প্রথম দিনে গতকাল শুক্রবার তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে একই রকম গরম অনুভূত হবে। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকত...
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
নববর্ষে র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
বাংলা নববর্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও র্যাব বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সারা দেশে র্যাবের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার নববর্ষ উদ্যাপন উপল...
জাটকা বিক্রির অপরাধে শিবচরে ২ ব্যবসায়ীর জরিমানা
মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। উপজেলার শেখপুর হাটে বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম। তিনি বলেন, জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং জব্দ করা ৩০ কেজি জাটকা স্থানীয় এত...
চুয়াডাঙ্গায় কেন গরমে হাঁসফাঁস আর শীতে কাঁপাকাঁপি
শীতের সময় তীব্র শীত। আবার গরমের সময় প্রচণ্ড গরম। এ হলো চুয়াডাঙ্গার আবহাওয়ার বৈশিষ্ট্য। গত শীত মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছিল। তখন এটা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দেশে প্রচণ্ড শীত পড়ে—এমন তিনটি স্থানের একটি চুয়াডাঙ্গা। এখন আবার গরমে রেকর্ড করতে চলেছে এ জেলা। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ...
পাবনায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
পাবনায় র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত ভোর রাতে পাবনা র্যাব-১২, সিপিসি-২, পাবনা কম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা আতাইকুলা থানা মাধপুর হাইওয়ে রাস্তার ওপর অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা একটি প্রাইভেটকার, ৪টি মোবাইল, ৬টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৫০ টাকাসহ জনি, শফিকুল, লি...
বান্দরবানে গোলাগুলিতে নিহতের ঘটনায় কমছে না আতঙ্ক
বান্দরবানের রোয়াংছড়িতে দুটি বিবদমান সশস্ত্র আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হওয়ার ঘটনার পর আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় আশপাশের লোকজন বাড়ি ছেড়ে পালাচ্ছে। গত শনিবার সকালে ঘটনাস্থল খামতাংপাড়ার ৯৩টি পরিবার গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পর গতকাল রবিবার পার্শ্ববর্তী পাইংক্ষংপাড়ার ৪০টি পরিবার জীবন বাঁচাতে রোয়াংছড়ি উপজেলা সদরে চলে...
পিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের পর বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ শনিবার সকাল ১০টায় পিএসসি সচিবালয়ের '৭১ মিলনায়তন'-এ “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশ...
১৪ জেলায় দাবদাহ বইছে, তীব্রতা আরও বাড়তে পারে
সকাল থেকে ঢাকা শহরজুড়ে গা পোড়ানো গরম। ঠা ঠা রোদে রাস্তার পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। এত গেল রাজধানীর অবস্থা। ঢাকার বাইরে খুলনা বিভাগের পুরোটা আর অন্তত চারটি জেলায় এর চেয়ে বেশি গরমের অনুভূতি পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত এক সপ্তাহ গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং আগাম...
শিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে স্মার্ট পরিবেশ প্রয়োজন। আমাদের যেসব স্কুলে তুলনামূলক সুযোগ-সুবিধা কম সেসব বিদ্যালয়েরও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কিনা, তা মাথায় রাখতে হবে। আজ বৃহস্পতিবার বাড্ডার সানভ্যালি সরনিতে অবস্থিত গ্লেনর...
ইউএনওর ‘অবহেলায়’ নষ্ট হলো দুস্থদের ২২১ বস্তা খাবার!
২০২১-২০২২ অর্থবছরের ‘প্রধানমন্ত্রীর উপহারের’ ২২১ বস্তা ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে বিতরণ না করে বাসায় ফেলে রাখার অভিযোগ উঠেছে বিদায়ি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চয় কুমার মহন্তর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ধুনট উপজেলার ইউএনও তার শেষ কর্মদিবসে এসব খাবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাজানি হয়। সময়মতো দুস্থদের মধ্যে...
শিক্ষার্থীদের দোরগোড়ায় ডিজিটাল সকল সুবিধা পৌঁছে দিতে চাই'
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সকল শিক্ষার্থীর ই-বুক, ই-জার্নাল ও ই-লাইব্রেরি একসেস নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ডিজিটাল সকল সুবিধা আমরা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। যাতে তারা সহজেই লার্নিং ম্যাটেরিয়ালস এর সুবিধা ভোগ করতে পারে। এ কারণে আমরা গোটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস)...
ছয় জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, বিস্তৃতি আরও বাড়বে
দেশে গরম কমছে না। গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তারপরও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা গত মঙ্গলবারের তুলনায় বেড়েছে। অন্তত ছয় জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় আরও বেশি এলাকাজুড়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের প্রায় সর্বত্রই আগামী দুদিন বাড়বে তাপমাত্রা। আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়...
হারাইয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর
নওগাঁর বদলগাছীতে হারাতে বসছে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির ঘর। সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির ঘর এক সময় গ্রামের প্রতিটি মানুষের প্রিয় ছিল। কিন্তু কালের পরির্বতনে আজ যা হারিয়ে যেতে বসছে। বেশি দিনের কথা নয়, বাংলার প্রতিটি গ্রামের নজর পড়তো এই মাটির বাড়ি এবং ঘর। ঝড় বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও শীতকালে বসবাস করার মত ছিল উপযোগী এই মাটির...
৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়
বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটিতে কাটাবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী। তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্...
পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে যুবক নিহত
কক্সবাজারের টেকনাফে পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন। নিহত ইদ্রিস পাটোয়ারী রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের মৃত মান্নান বেপারীর ছেলে। জানা যায়, ৩ বছর আগে টেক...
৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, দেরির তিন কারণ জানাল ফায়ার সার্ভিস
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি প্রতিবন্ধকতার কথা বলেছে ফায়ার সার্ভিস। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে জানায় সংস্থাটি। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন,...






























