সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঘাটাইলে নারীসহ তিন মানব পাচারকারী আটক

ঘাটাইলে নারীসহ তিন মানব পাচারকারী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে এক নারীসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের বিশেষ শাখার (এপিবিএন) সদস্যরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সাগরদিঘী এলাকার বিনোদনকেন্দ্র অনিক নগর পার্ক থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।

এ ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের উপপরিদর্শক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনকে আসামি করে মানবপাচার ও মাদক আইনে ঘাটাইল থানায় দুটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মুক্তাগাছার ২ এপিবিএনের একটি দল মাদক উদ্ধার অভিযানে মঙ্গলবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় উপজেলার সাগরদিঘী তালতলা এলাকার অনিক নগর পার্কে অসামাজিক কার্যকলাপের গোপন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে পার্কের সুপারভাইজার আব্দুল হামিদ (৪০), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালোইর গ্রামের নারায়ণী বর্মণ (৩৪) ও ঘাটাইল উপজেলার হাতিমারা গ্রামের আমির উদ্দিনের ছেলে নূর মোহাম্মদকে (২৮) আটক করে।