মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

১৫ পাম্পে পানি তোলা হচ্ছে ঢাকা কলেজের পুকুর থেকে

১৫ পাম্পে পানি তোলা হচ্ছে ঢাকা কলেজের পুকুর থেকে

রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেট ভবনে লাগা আগুন নেভানোর চেষ্টা এখনো চলছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও অনবরত ধোঁয়া বের হচ্ছে। এ জন্য অব্যাহতভাবে পানি ছেটানোর কাজ চলছে। এ মার্কেটের আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।

 

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন। তবে তিনি বলেন, আগুন নেভাতে আরও সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এদিক বেলা সোয়া একটার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের পুকুর থেকে পানি তুলতে ১৫টি শক্তিশালী পানির পাম্প বসানো হয়েছে। সাতটি পাইপে করে পানি তোলার কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিউ মার্কেটের দক্ষিণ দিকের এলাকা থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে। ইডেন কলেজ ও আজিমপুর কোয়ার্টার থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।