মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৩:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নিউ সুপার মার্কেটে আগুন, আহত ও অসুস্থরা কে কোথায়

নিউ সুপার মার্কেটে আগুন, আহত ও অসুস্থরা কে কোথায়

রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থের সংখ্যা আরও বেড়ে ৩২ জনে পৌঁছেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে ১৩ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বিমানবাহিনীর ১ জন সদস্য রয়েছেন।


আহত ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), রাজিব (৩০), ডিপজল (২৪), রায়হান (২২), সোহেল রানা (৩২)।  এ ছাড়া দোকানকর্মী রিফাত (২৩), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫),  স্বপন (২৩) ও দোকানমালিক জীবন (৩০), ফারহান (২০), শাফিন (১৮)। আহত দুজন আনসার গার্ড ব্যাটালিয়ন হলেন আলমগীর (৩৫), শাকিল (২৫), আনসার সদস্য সবুজ (২০)।

আহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) ও রিকশাচালক জাকির হোসেন (৩৫)। এ ছাড়া সাব্বির (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন।


আহতদের মধ্যে রাজীব, ডিপজল, রায়হান, আলমগীর ও শাকিল বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়ে আসা সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।