মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

শিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী

শিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে স্মার্ট পরিবেশ প্রয়োজন। আমাদের যেসব স্কুলে তুলনামূলক সুযোগ-সুবিধা কম সেসব বিদ্যালয়েরও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কিনা, তা মাথায় রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বাড্ডার সানভ্যালি সরনিতে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সুযোগ সম্প্রসারণে গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিক্ষা খাতের আমুল পরিবর্তনে কাজ করছে সরকার। এখন আর কোনো স্কুলে ভাঙা বেড়া বা টিনের চালা নেই। তবে সব স্কুলে খুব উচ্চমানের অবকাঠামো গড়ে ওঠেনি সেটিও সত্য। তবে শিক্ষার পরিবেশ সব সময় সুন্দর রাখতে হবে।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান।