মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

জাটকা বিক্রির অপরাধে শিবচরে ২ ব্যবসায়ীর জরিমানা

জাটকা বিক্রির অপরাধে শিবচরে ২ ব্যবসায়ীর জরিমানা

মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলার শেখপুর হাটে বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম।


তিনি বলেন, জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং জব্দ করা ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

অভিযান চলাকালে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


সংশ্লিষ্টরা জানান, বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য দুই মাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই অংশ হিসেবে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও মৎস বিভাগ।