মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

গতকালের চেয়ে আজ গরম একটু বাড়বে

গতকালের চেয়ে আজ গরম একটু বাড়বে

বৈশাখের প্রথম দিন থেকে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। গত শুক্রবার দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। গতকাল শনিবারও গরম পড়েছিল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবারের মতোই গরম অনুভূত হবে আজ।

বর্ষবরণ উৎসবে এসে ঘুমিয়ে পড়েছে শিশুটি। রোদ থেকে বাঁচাতে তাকে কাপড়ে ঢেকে নিয়েছেন অভিভাবক।  


আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ছয়টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।


রোদের তাপ থেকে নিজেকে রক্ষায় হাতের কাগজ দিয়ে মাথা ঢেকে গন্তব্যে রওনা হয়েছেন এক পথচারী। ১১ এপ্রিল, শাহবাগ, ঢাকা

কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বড় অংশজুড়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বয়ে যাচ্ছে দাবদাহ। সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মাঝারি দাবদাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তীব্র দাবদাহ চলছে বলে ধরা হয়।