মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়

৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটিতে কাটাবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

 

তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ থাকবে ৯ এপ্রিল রবিবার থেকে ৮ মে পর্যন্ত। কিন্ত ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে ৬ এপ্রিল থেকে থেকে ৮মে পর্যন্ত ৩৩ দিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানান মোহাম্মদ আলী।

 

আবাসিক হল কবে বন্ধ হবে জানালেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী। তিনি আর বলেন হল প্রভোস্ট কমিটির মিটিং-এ তিন আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তবে কোনো ধরনের বহিরাগত কিংবা বাইরের লোকজন যাতে প্রবেশ করতে না পারে রোকেয়া ক্যাম্পাসে সে বিষয়ে প্রশাসনের কাছে চিঠি দেওয়া হবে। যাতে করে যেসব হলের শিক্ষার্থীরা থাকবে তারা যেন নিরাপদে থাকতে পারে।v