মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

পিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের পর বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় পিএসসি সচিবালয়ের '৭১ মিলনায়তন'-এ “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস কর্মসূচির উদ্বোধন করেন কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।


সভার প্রধান অতিথির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করেন। পিএসসির ৫১তম প্রতিষ্ঠা দিবসে দেশের সবোর্ত্তম মেধাবীদের নিয়োগে সুপারিশ করে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

কমিশনের বিজ্ঞ সদস্যরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কমিশন সচিব মো. আ. হামিদ জমাদ্দার। এ ছাড়া কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।