মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২২:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

পাবনায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

পাবনায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

পাবনায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত ভোর রাতে পাবনা র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা আতাইকুলা থানা মাধপুর হাইওয়ে রাস্তার ওপর অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা একটি প্রাইভেটকার, ৪টি মোবাইল, ৬টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৫০ টাকাসহ জনি, শফিকুল, লিটন মিয়া নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররকৃত আসামি সজিবুর রহমান জনি (২৫), শফিকুল ইসলাম (২৯) ও লিটন মিয়া (২৪)।


আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। জব্দকৃত আলামতসহ আসামিদের পাবনা আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব -১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়।