বাংলাদেশ — পাতা ৫১৩
আট বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক পলাতক
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে উপজেলার কোনামালঞ্চ সান্নাহ নূরানিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মো. শরিফুল তার থাকার ঘরে শিশুটিকে ধর্ষণ করেন বলে শিশুটির পরিবার অভিযোগ করেছেন। ধর্ষণের শিকার ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ এবং ফি জমা দেওয়ার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্...
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে।’ গত মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর চলতি মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্...
ভোলার নতুন গ্যাস কূপে মিলবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস
জেলার উপজেলা সদরের ইলিশা গ্যাস ক্ষেত্রে’র ইলিশা ১ নামের নতুন গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে মনে করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স্র)। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২’শ বিসিএফ বা তারো বেশি পরিমান গ্যাসের মজুদ রয়েছে এ কূপটিতে। এটি হতে যাচ্ছে দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র। কূপটিতে গত ২৮ এপ্রিল পরীক্ষামূল...
রানা প্লাজার রানার জামিন স্থগিত থাকবে
সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা লিভ টু আপিলের শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হ...
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চে আজ এ আদেশ দেন। ফলে তার বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামু...
এত গরম কেন, কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
দেশের ৪৩ জেলায় এখন মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বইছে। এক দিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত দুই দিন এমন গরম চলতে থাকবে। আর তাপপ্রবাহের পরিধি বিস্তৃত হতে পারে। এমন গরমের মধ্যেই আবার বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সরক...
সড়কে ছিটকে পড়া দুজনের ওপর দিয়ে চলে গেল ট্রাক
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গেন্ডারিয়ার কাউয়ারটেক সিএমবি খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গেন্ডারিয়া থানার পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক আবুল খায়ের (৩০) ও আরোহী সাব্বির হোসেন (২৬)। খায়ের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। ত...
পরীক্ষাকেন্দ্রে সিলিং ফ্যান খুলে ৩ পরীক্ষার্থী আহত
সিরাজগঞ্জে দাখিল পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আহত তিন পরীক্ষার্থী সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে শহরের হাজি আহমাদ আলী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা যায়, আজ ছিল সাধারণ গণিত পরীক্ষা। পরীক্ষার্থীরা য...
ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারী নিহত ঘটনায় তদন্ত প্রতিবেদন ১১ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক আজহার জাফরের গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক নারীর মারা যান। ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (৭ মে) ধার্য দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এই নতুন তারিখ নির্ধারণ কর...
৪৩ জেলায় তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে
দেশের ৪৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজশাহীর আটটি জেলা, খুলনার ১০টি ও বরিশালের ৬টি জেলাসহ...
ক্যান্সারে আক্রান্ত রাবি শিক্ষার্থীর জন্য সাহায্যের আবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আনিসুর রহমান বলেন, অনেক দিন ধরে শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। কিন্তু ঈদের পর হঠাৎ করে শরীরে ব্যাপক দুর্...
সুন্দরবনে প্রথমবারের মতো চালু হলো তথ্যকেন্দ্র
সুন্দরবনে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার’ বা ব্যাখ্যা ও তথ্যকেন্দ্র। আজ শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে এই কেন্দ্রের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজ...
শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধে কমিটি গঠন, নীতিমালা অবিলম্বে কার্যকর
ঢাকা, ৩ মে ২০২৩ (বাসস): দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বুলিং ও র্যাগিংয়ে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নীতিমালা জারি করেছে। এই নীতিমালা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। প্রযোজ্য ক্...
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা, প্রতিবাদে মানববন্ধন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে দোলেশ্বর এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকার সাধারণ মানুষ। এসময় নিহত মনিরের পরিবার ও আত্মীয় স্বজনরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের দাবি এ ঘটনায় মামলা হলেও হত্যার ৭ দিন পরও আসামিরা আটক না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আসামিদের আ...
ঝড়বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়
বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। আজ শনিবার সকালে দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে কি না, সে সম্পর্কে এখনো কিছু বলেনি আবহাওয়া দপ্তর। আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার প...
ঢাকাকে ঘিরে ভূমিকম্পের কেন্দ্র
গত এক যুগে ঢাকার আশপাশে আটটি ভূমিকম্প হয়েছে। এর আগের ভূমিকম্পগুলোর বেশির ভাগ কেন্দ্রস্থল ছিল সিলেট ও চট্টগ্রাম এলাকায়। চলতি বছরের দুটি ভূমিকম্পের ধরনের সঙ্গে প্রায় ২১১ বছর আগে হওয়া ভূমিকম্পের একটি মিল আছে। ১৮১২ সালের এপ্রিল ও মে মাসে ঢাকার আশপাশে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্প ঠিক কত মাত্রার ছিল, তা নিশ্চিতভাবে জানা না গেলেও এতে ঢাকার দু...
দ্রুততম সময়ে নামজারী দিয়ে জেলায় প্রথম আড়াইহাজার উপজেলা
আড়াইহাজারে নামজারীতে কমেছে দীর্ঘসূত্রিতা। দ্রুততম সময়ে নামজারী দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রথম হয়েছে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ভুমি অফিস। জানা গেছে, মাত্র ১১ দিনে নামজারী হচ্ছে। হতবাক হয়েছেন সেবা গ্রহীতারা। ভূমি সেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে আড়াইহাজার উপজেলায়। ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্ত...






























