মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০৬:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নিউ মার্কেটে আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৯ জনসহ অসুস্থ ১৭

নিউ মার্কেটে আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৯ জনসহ অসুস্থ ১৭

রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৯ সদস্য। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করতে গিয়ে বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ঢাকা নিউ সুপার মার্কেটের আগুনে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়া কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ছে। আগুন ওই ভবনের তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।