বাংলাদেশ — পাতা ৩৬২
থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে- মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্...
হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি পেশাগতভাবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিন...
ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
ঢাকা প্রেস নিউজ ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ জারি করেন। একইসঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল...
ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ১৭ তম সম্মেলন ও সাধারণ সভা
গতকাল ১৭ ই নভেম্বর,রাজধানী মহাখালীতে আমানা ফুড ভ্যালি, এস কে এস টাওয়ার চতুর্থ তলায় ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি -ঢাকা এর ১৭ তম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা আয়োজন করা হয়। সমিতির সভাপতি লূৎফুল্লাহেল মাজেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র উপদেষ্টা নুরুল আমিন, সিনিয়র সহ-সভা...
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সেন্টমার্টিনের বাসিন্দারা কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে তারা অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজার শহর কার্যত অচল হয়ে পড়ে।...
সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
রাজশাহী জেলার সারদায় অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে। একইভাবে, ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। সোমবার দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এ বি...
মেঘনা নদীতে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার রাতে একটি লাইটার জাহাজ থেকে এসব জাল জব্দ করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মেঘনা নদীর মো...
সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস গ্রেপ্তার
সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সচিব (পিএস) ফিরোজ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায়...
মায়া চৌধুরীর বাড়িতে আগুন, ১২১ জনের বিরুদ্ধে মামলা
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী। গ্রেপ্তারকৃত আসা...
**সাভারে টেক্সটাইল কারখানায় আগুন**
ঢাকার সাভারের বিরুলিয়া শাহীবাগ এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সুরমা টেক্সটাইল কারখানায় আগুন লাগে। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাভার...
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে যশোরের শার্শা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আসাদুর রহমান কিরণ দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়া...
মনের মানুষ খুঁজে দেওয়ার নামে প্রতারণা, ভুয়া কবিরাজ আটক
পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামে জিন-ভূতের মাধ্যমে চিকিৎসা ও ভাঙা প্রেম-সংসার জোড়া লাগানোর নামে প্রতারণার অভিযোগে রেজাউল করিম (৫০) নামের এক ভুয়া কবিরাজকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রেজা...
আড্ডা দিতে নিষেধ করায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০
হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আড্ডা দিতে নিষেধ করার জেরে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উত্তেজনা বাড়লে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এই ঘটনা ঘটে। জানা যায...
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক ও হেলপার রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাস...
পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
পাবনা সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলাম...
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, এই মামলায় বরখ...
সিন্ডিকেটে অসহায় কৃষক, অতিরিক্ত দাম নেয়ায় ডিলারের জরিমানা
উত্তরবঙ্গে কৃষি মৌসুমে অন্যতম অর্থকারী ফসল আলু। মৌসুমের শুরুতে কৃষকরা যখন জমি প্রস্তুত করে আলুর বীজের লাগানোর অপেক্ষায় করেছেন অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তুলেছেন বাজার ব্যবস্থা । কৃষকরা ভুগছেন অতিরিক্ত দামে বীজ কেনায়। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে সংঙ্কট। বিভিন্ন অযুহাতে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্ত...
নদী বন্দরে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের চেষ্টা, কাজ বন্ধ করলেন স্থানীয়রা
কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের কাজ রাতের আঁধারে নিম্নমানের পাথর বালু দিয়ে ঢালাই দেওয়ার সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। বন্দরের টার্মিনালের ছাদে ঢালাই দেওয়ার সময় সিমেন্ট পরিমাণে কম ও নিম্নমানের পাথর ব্যবহার করায় রোববার (১৭ নভেম্বর) রাতে স্থানীয় নেতাকর্মীরা কাজ বন্ধ করে দেন। এর আগে সকাল ৯টায় বন্দরের টার্ম...






























