শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আড্ডা দিতে নিষেধ করায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০

আড্ডা দিতে নিষেধ করায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০

ঢাকা প্রেস,সদর উপজেলা (হবিগঞ্জ):-

 

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আড্ডা দিতে নিষেধ করার জেরে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উত্তেজনা বাড়লে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, মোহনপুর এলাকার তিন যুবক বাইপাস এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় বহুলা গ্রামের এক যুবক তাদের আড্ডা দিতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
 

সংঘর্ষের সময় মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ একত্রিত হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, তুচ্ছ ঘটনা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।