বাংলাদেশ — পাতা ৩৬১
৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা প্রেস মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২০ নভেম্বর ২০২৪ ইং তারিখ ০৮:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ গামী ফটকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯২ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ হাবিবুর রহমান (২০), পিতা-ম...
মা-ছেলেকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে মা-ছেলেকে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা: ১. দৌলতপুর উপজেলার জোয়াদ্দারপাড়া গ্রামের সেকেন্দার মোল্যা...
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু
ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদুল ইসলাম। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও ৯ জন আহত হন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়।...
হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়ার মরদেহ উত্তোলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বারান্দায় দাঁড়িয়ে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো সুমাইয়া আক্তার (১৯)-এর মরদেহ দাফনের চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। সুরতহাল শেষে নারা...
জমি নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে হত্যা
নওগাঁর সুলতানপুর মহল্লায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির পাশের একটি জমি নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নিহত নজরুল ইসলামের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) সকালে নজরুলের রোপণ করা কয়েকটি আমগাছ কেটে ফেলেন মান্নান। এ নিয়ে দুই পরিবারে...
চারঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: দীর্ঘদিন অনুপস্থিত বিদ্যালয়ে
রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং আর্থিক স্বচ্ছতার অভাবসহ বিভিন্ন অভিযোগে ক্ষুব্ধ হয়ে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দিয়...
বৈষম্য শিকার নয়, যোগ্যদের পদায়ন হয়।সার্ভেয়ার ও সিভিলদের জটিলতার অবসায় চায় কর্মকর্তারা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কর্মরত সিভিল ও সার্ভেয়ারদের পদায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই জটিলতা সৃষ্টি হয় বলে জানা যায়। নিয়মনীতির তোয়াক্কা না করে এই জটিলতা সৃষ্টি করেছে বলে জানান সিভিল কর্মকর্তারা। জানা যায়, সার্ভেয়াররা পিএসসির অধীনে যোগ্যতা না থাকার কারনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।এছাড়। জনপ্রশাসন মন্...
রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল
ঢাকা প্রেস নিউজ গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার ক্ষমতা পাবে ট্রাইব্যুনাল। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন কর...
শফিকুল আলম: ফ্যাসিবাদে সমর্থন দেওয়া সাংবাদিকদের চিহ্নিত করা হবে
ঢাকা প্রেস নিউজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৩ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তবে একইসঙ্গে গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করার কথাও উল্লেখ করেছেন। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠ...
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নবীন শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর প্রতিবাদে দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পাশাপাশি জয় বাংলা...
গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের
গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা। নিহতদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ঠিকাদার নুরুল ইসলাম সিকদার (৫০), অপরজন মোটর...
দেড় কোটি টাকার মাদকসহ একজন আটক
কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানে ৪৮ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা সদর উপজেলার শ্রীপু...
ভারতে অবৈধ অনুপ্রবেশ: ১৫ বাংলাদেশি আটক
ঢাকা প্রেস নিউজ ভারতের দুই রাজ্যে মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। এর মধ্যে আসামের করিমগঞ্জে আটক করা হয় ৯ জনকে, যাদের পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে কর্ণাটকের চিত্রদুর্গায় জাল কাগজপত্রসহ আটক হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ নভেম্বর) আসামের করিমগঞ্জ জেলায় ৯ বাংলাদেশিকে আটক করা হয়। আটক...
শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নুরজাহান বেগম (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিপাড়া চকের একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরজাহান বেগম শিবালয় ইউনিয়নের বাসিন্দা ইখলাস শেখের (৪০) স্ত্রী। স্থানী...
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।প্রসঙ্গত গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।এ ঘটনাই গত ১৭ তারিখ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। আজ (২০ নভেম্বর ২০২৪) বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে...
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার
লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। বুধবার (২০ নভেম্বর) চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে...
বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি জানান, ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বাঞ্ছারামপুর সরকারি এস এম মডে...
৩ শতাংশ জমির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় আলাদা সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জা...






























