শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অস্ত্র ঠেকিয়ে পটিয়ায় ২১ গরু লুট, আহত ৩

অস্ত্র ঠেকিয়ে পটিয়ায় ২১ গরু লুট, আহত ৩

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের পটিয়ায় নৈশ্যপ্রহরীদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ২১টি গরু লুটের ঘটনা ঘটেছে।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের মরিয়ম এগ্রো ফার্মে এ ডাকাতির ঘটনা ঘটে।
 

ডাকাতদল খামারে ঢুকে নৈশ্যপ্রহরী আলাউদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৫) ও মো. রহিমকে (২০) অস্ত্রের মুখে বেঁধে মারধর করে এবং খামারের বৈদ্যুতিক লাইট বন্ধ করে ফিল্মি কায়দায় ২১টি গরু নিয়ে যায়।
 

খামারের মালিক মোহাম্মদ তৌহিদ জানান, তার খামারে ৩২টি গরু ছিল। সোমবার রাত ১টা পর্যন্ত তিনি খামারে ছিলেন। এরপর নৈশ্যপ্রহরীরা দায়িত্বে ছিলেন। ভোরে ডাকাতরা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ২১টি গরু নিয়ে যায়। লুটের সময় আরও ৩টি গরু নিতে চাইলেও গাড়িতে উঠানোর সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় তা নিতে পারেনি।
 

সকালে স্থানীয়রা নৈশ্যপ্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন।
 

পটিয়া থানার ডিউটি অফিসার সুজন বলেন, “ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে।”
 

উল্লেখ্য, এক সপ্তাহ আগেও উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ এলাকার একটি খামার থেকে ১৯টি গরু লুটের ঘটনা ঘটে।