শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-
 

পাবনা সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

সোমবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে সংরক্ষণ করা হবে। তদন্তে মালিক শনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।