শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-

 

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
 

নিহত মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি পেশাগতভাবে নোয়াখালীতে কর্মরত ছিলেন।
 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুন নিখোঁজ হন, যার পরিপ্রেক্ষিতে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
 

সোমবার রাত ১০টার দিকে টিএমএসএস হাসপাতালের ১৬ তলা ভবনের রেলিং ধরে লাফিয়ে পড়ার চেষ্টা করেছিলেন মামুন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে সরিয়ে নেন। তবে, ভোরে তিনি আবারও ওই ভবনের ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
 

ওসি আরও জানান, মামুনুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।