শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত

সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত

ঢাকা প্রেস,রাজশাহী প্রতিনিধি:-

 

রাজশাহী জেলার সারদায় অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে। একইভাবে, ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। সোমবার দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে।
 

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ১) মহিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
 

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
 

এদিকে, ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ২) মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৬ নভেম্বর অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। কুচকাওয়াজের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানের পূর্বে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
 

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।