শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-


গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অদ্য ১৯/১১/২০২৪ খ্রিঃ তারিখে চান্দনা চৌরাস্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক বিভাগের আয়োজনে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান। 

উক্ত সভায় জিএমপির উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) , উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর),পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ,সাধারণ ছাত্রছাত্রীসহ চৌরাস্তাকেন্দ্রিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।