শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস গ্রেপ্তার

সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সচিব (পিএস) ফিরোজ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একাধিক মামলার আসামি ছিলেন এবং কিছুদিন ধরে কক্সবাজারে হোটেলে আত্মগোপন করে ছিলেন। পরে পুলিশ হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 

এসপি আরও জানান, ফিরোজ ভূঁইয়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে এবং রূপগঞ্জ থানা পুলিশ এসে তাকে তাদের হস্তান্তর করবে।