শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ

সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সেন্টমার্টিনের বাসিন্দারা কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে তারা অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজার শহর কার্যত অচল হয়ে পড়ে।
 

দুপুর ১টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী তাদের দাবি পূরণের আশ্বাস দেন, তবে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে না যান।
 

এদিকে, সড়ক অবরোধের কারণে কক্সবাজারে আসা পর্যটকরা দুর্ভোগে পড়েন। সেন্টমার্টিনের বাসিন্দারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি জানিয়ে বলেন, "আমরা সমাধানের কথা শুনে এসেছি, তবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"
 

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিক্ষোভকারীদের বলেন, "আপনাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং সমাধানের চেষ্টা করা হবে।"
 

বিক্ষোভকারীদের মধ্যে নেতা আকতার নূর বলেন, "আমরা রোদে পুড়ে যাচ্ছি, কিন্তু এখনো কেন জেলা প্রশাসক এখানে আসছেন না?"
 

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, "আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি এবং পর্যটকদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি।"