শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৮১ বছর পর জাপানে ফিরছে ২৪ সৈনিকের দেহাবশেষ

৮১ বছর পর জাপানে ফিরছে ২৪ সৈনিকের দেহাবশেষ

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর তাদের নিজ দেশে নেওয়া হচ্ছে। জাপান থেকে আগত সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ইতিমধ্যে দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। উত্তোলনকালে সৈনিকদের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক তরুণ সৈনিকের মাথার খুলিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপানি টিম লিডার ইনোওয়ে হাসোয়েকি। এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সেস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির এবং সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন।
 

ইনোওয়ে হাসোয়েকি জানান, ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৩টি দেশের ৭৩৭ জন বীর সৈনিকের সমাধি রয়েছে, এর মধ্যে জাপানের ২৪ জন সৈনিক। ফরেনসিক দল এই ২৪ জনের দেহাবশেষ উত্তোলন করে জাপানে পাঠাবেন। ২৪ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ হওয়ার কথা। বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই কাজ সম্ভব হচ্ছে। সৈনিকদের পরিবারগুলো এই উদ্যোগে আবেগাপ্লুত এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ।
 

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিক এখানে সমাহিত আছেন। ১৯৬২ সালে এক সৈনিকের দেহাবশেষ তার পরিবারের অনুরোধে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল।
 

কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন দীর্ঘদিন ধরে এই যুদ্ধ সমাধিক্ষেত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। জাপানি বিশেষজ্ঞদের সঙ্গে এই কাজে সহযোগিতা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।