শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক ও হেলপার রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর।


মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নিহতরা হলেন:

(১) শাহজল সেক (সাবদুল সেকের ছেলে), মোহাম্মদপুর গ্রাম, ইসলামপুর, জামালপুর।

(২) রবিজল সেক (আক্তার আলীর ছেলে), একই গ্রাম।

(৩) সুজন মিয়া (পিকআপ চালক, হেকমত আলীর ছেলে), মহালগিরি বাজার এলাকা।

(৪) আমজাদ হোসেন (পিকআপ হেলপার, কাশেম আলীর ছেলে)।


পুলিশ জানায়, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। পিকআপে থাকা আরও দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।
 

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক জানান, দুর্ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের বাড়ি জামালপুর জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।


এ দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।